দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব” এই প্রতিপাদ্যে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নগরীর এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক ঋত্বিক সাহার সভাপতিত্বে ও দুর্নীতিদমন কমিশন বিভাগীয় কার্যালয়ের ডিএডি ইব্রাহিম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস।
প্রধান অতিথি শফিকুর রেজা বিশ্বাস তার বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বরণ করে ও মহান মুক্তিযুদ্ধের শহীদেরর প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আজ সারাদেশেই পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। এটি একদিনেই তৈরি হয়নি, শত শত বছর পেরিয়ে তৈরি হয়েছে।
দুর্নীতিকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিহত করতে জনগণকে সম্পৃক্ত হতে হবে। দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকা সচল হবে। তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতি দমনের মাধ্যমে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন। দুর্নীতির মূল উৎঘাটনের লক্ষ্যে সরকারের এই কর্ম প্রচেষ্টায় সকলকে এগিয়ে আসতে হবে এবং ব্যাপক জনসচেনতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার এস এ এম রফিকুন্নবী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এম এম মোহাইমেনুর রশিদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাক্তার হরিশংকর দাস, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি মীর গোলাম মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলার কার্যালয়ের উপ-পরিচালক
মোহা: আবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পুলক কান্তি চক্রবর্তী, সিভিল সার্জন নজরুল ইসলাম বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রুহুল আমীন, মেসার্স নুরসন্সের প্রোপাইটার মো. নুরে আলম, ময়মনসিংহ উদ্যোক্তা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সৈয়দা সেলিমা আজাদ সহ জেলা প্রশাসন, বিভাগীয় ও জেলা দুর্নীতিদমন কমিশন কার্যালয়ের কর্মকর্তাগণ, বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্বেচ্ছাসেবী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ প্রমখ।
এর আগে সকাল সাড়ে ৮ টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয় এবং বিভিন্ন ফেস্টুন ব্যানার নিয়ে মানববন্ধন করেছে জেলা প্রশাসন ও দুর্নীতিদমন কমিশনসহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান




















