১১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রাজধানীর আরামবাগে সড়ক দুর্ঘটনায় শাওন (১৮) নামে এক যুবকের মৃত্যু হযেছে। এসময় অন্তত ১৩ জন আহত হন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। শাওন ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে।

শাওনের বন্ধু সিদ্দিক মিয়া জানান, আরামবাগ মোড়ে রাস্তা পারাপারের সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দেয়। এতে শাওন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে ভোর ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, নিহত শাওনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের কমিটির আত্মপ্রকাশ

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

প্রকাশিত : ১১:১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮