নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক মারা গেছেন।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গেছে, ক্যান্সার ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন চেয়ারম্যান ছাদেক।এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক রায়পুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।




















