০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে আলোচনা সভা

মহান বিজয়ের ৫১ বছর পূর্তিতে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ সকাল ৮:৩০ টায় রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে মহান বিজয় দিবসে বীর শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শহীদ মিনারে বীর শহীদদের স্মরণে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব এর ভাইস প্রেসিডেন্ট ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমটির চেয়ারম্যান জনাব আবদুল কৈয়ূম চৌধুরী। সভার সভাপতি তার বক্তব্যে বলেন, বাঙালির জাতীয় জীবনে ১৬ ডিসেম্বর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ৭১ সালের এই দিনে বীর বাঙালী পাকিস্থানী হানাদারদের হটিয়ে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। আমরা সেই সব বীর সেনানীদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ সময় তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন জাতির জনকের স্বপ্ন সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, রিহ্যাব এর পরিচালক ও রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান (১) আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ দিদারুল হক চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য জনাব নাজিম উদ্দিন চৌধুরী, জনাব মোঃ মোরশেদুল হাসান, জনাব এ এস এম আবদুল গাফফার মিয়াজী, জনাব মিজানুর রহমান। আলোচনা সভায় রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

মহান বিজয় দিবস উপলক্ষ্যে রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল অফিসে আলোচনা সভা

প্রকাশিত : ০৮:৩৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২