০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

টংগীতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জোটের বিজয় মেলা জমে উঠেছে

গাজীপুর মহানগরের টঙ্গীর ঐতিহ্যবাহী সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ১২ দিনব্যাপী বিজয় মেলা জমে উঠেছে। প্রতিদিন হাজার হাজার শিশু কিশোর ও নানা বয়সের দর্শনার্থীর পদচারণায় মুখরিত হচ্ছে মেলা প্রাঙ্গণ। মেলায় হস্ত ও কুটির শিল্প সহ নানা ধরনের বাহারি স্টল বসানো হয়েছে। বিজয় মেলার বিজয় মঞ্চে প্রতিদিন বিকেল থেকে বিষয় ভিত্তিক আলোচনাসহ নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। গত ১৬ ডিসেম্বর মেলার তৃতীয়দিন আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ। সম্মিলিত সাংস্কৃতিক জোট,টংগী’র সাধারণ সম্পাদক সৈয়দ আতিকের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মো: শহীদ উল্লাহ। কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও টংগী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো: আলাউদ্দিন মিয়া। “শব্দে ও সংকেতে বর্ণিল প্রতিবিম্ব রেখে যাই “-এ স্লোগানকে সামনে রেখে গত ১৪ ডিসেম্ব টংগী সরকারি কলেজ মাঠে এ বিজয় মেলার উদ্বোধনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার এবং সভাপতিত্ব করেন জোট সভাপতি এড.শওকত আলী। স্বগত বক্তব্য রাখেন বিজয় মেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক শেকানুল ইসলাম শাহী। ২৫ ডিসেম্বর মেলার সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। বিজয় মেলা উপলক্ষে। টংগীর সাংস্কৃতিক অঙ্গন ও শিল্পীদের ও এলাকাবাসীর মাঝে এক অন্যরকম প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

টংগীতে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জোটের বিজয় মেলা জমে উঠেছে

প্রকাশিত : ০৯:১০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২