ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় কোদালিয়া গ্রামে ১৯৯৭ সালে নিরিবিলি ছায়াঘেরা পরিবেশে নুরুল ইসলাম ওরফে আব্দুল হক (মাষ্টার) চেয়ারম্যান প্রতিষ্ঠা করেছিলেন ইকরা আদর্শ শিশু নিকেতন, কোদালিয়া। এই শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্যের ২৫ বছর পদার্পণে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতায় সুবর্ণ রজতজয়ন্তী উদযাপন করেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী দুলাল মাস্টার। প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম মাস্টার চেয়ারম্যানের সভাপতিত্বে প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল আবুল হাসেম খানের উপস্থিতিতে ইন্জি. রায়হানের আহব্বানে সদস্য গোলাম জিলানী, শাহ আলম, তন্ময় ইসলাম এবং সোহেল রানার যৌথ সন্ঞ্চালনায় উক্ত সুবর্ণ রজতজয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক এর ইভিপি আব্দুর রহিম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রশিদ, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, অধ্যক্ষ মফিজুল ইসলাম, কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর খান ও জননেতা জয়নাল হোসেন শামীম এবং বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইন্জি.বাছির খাঁন। আরো উপস্থিত ছিলেন বুড়িচং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নেয়াজ আলী সরদার। অধ্যক্ষ পিজিউল আলম। প্রভাষক মাহাবুবুল আলম, এডভোকেট কামাল হোসেনসহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় আরো অনেক প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলের ঐতিহ্য, গৌরব এবং ইতিহাস তুলে ধরেন।
০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
ইকরা আদর্শ শিশু নিকেতনের সাফল্যের ২৫ বছর পদার্পনে সুবর্ণ রজতজয়ন্তী উদযাপন
-
মোঃ শামীম হোসেন , বুড়িচং - প্রকাশিত : ০৯:২৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- 112
ট্যাগ :
জনপ্রিয়




















