০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

নেত্রকোনার বারহাট্টায় জমি বিরোধে দুই পক্ষের সংঘর্ষে সাতজন আহত হওয়ার ঘটনায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। 
সোমবার দুপুরে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে রোববার উভয় পক্ষই থানায় মামলার দায়ের করতে অভিযোগ দায়ের করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার চন্দ্রপুর গ্রামের দক্ষিণপাড়ায় বিরোধপূর্ণ জমিতে থাকা গাছ থেকে সুপারি পারতে গেলে প্রতিবেশী আ. খালেক ও আব্দুল হাইয়ের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রুপ নেয়। এ সময় আব্দুল হাইকে বাঁচাতে  তার ভাই সানোয়ার হোসেন ও ভাই জুয়েল এগিয়ে এলে তাদের দা দিয়ে এলোপাতারি কোপায় প্রতিপক্ষের লোকজন। পরে গুরুতর আহত দুই ভাই সানোয়ার ও জুয়েলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিৎিসা শেষে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠান চিকিৎসক। তাদের মাথায় একাধিক কোপ লেগেছে। অবস্থা আশঙ্কাজন বলে জানা গেছে। অন্যদিকে প্রতিপক্ষের আ. খালেক, তার স্ত্রী ফুলবান, ছেলে মাহমুদুল হাসান জিলানী ও মেয়ে  শারমিন আক্তার আহত হয়। তাদের মাথায় ও শরীরে কোপ লেগেছে। বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে তারা চিকিৎসা নিচ্ছেন।
 বারহাট্টা থানার ওসি লুৎফুল হক বলেন, দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ করেছেন।  তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

প্রকাশিত : ০৪:৪২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২