০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

লিংকনের প্রতারনার শিকার ৪ পরিবার 

এহসানুল হক লিংকনের প্রতারনার শিকার ৪ টি পরিবার। গণপূর্ত ও সমবায় অধিদপ্তরে চাকুরি দেয়ার কথা বলে ১৬ লক্ষ টাকা নিলেও চাকুরী পায়নি কেউই। নিজেই সচিবের সই জাল করে নিয়োগ পত্র দিয়ে হাতিয়ে নিয়েছে এসব টাকা।
লিংকন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়ার হাগরাবাড়ির আঃ হান্নান বিশ্বাসের পুত্র। ভুক্তভোগী পরিবার বারবার ধর্না দিয়েও লাভ হয়নি।
ভুক্তভোগী পরিবার জানান, গত ১৯ জুন লিংকন আবুবক্কর সিদ্দিক কে গণপূর্ত অধিদফতরে জরিপকারী পদে নিয়োগ পত্র হাতে দেয় এসময় সে ৬ লক্ষ ৫০ হাজার টাকা নেয়। যথারীতি নিয়োগ পাওয়ার পর আবুবকর ঢাকায় যোগদান করতে গিয়ে অধিদপ্তরে হেনস্তা হোন। আহমেদ আব্দুল্লাহ নূর স্বাক্ষরিত নির্বাহী প্রকৌশলী ( সংস্থাপন)  জাল নিয়োগ পত্র প্রতিয়মান হওয়ায় সে বাড়ি ফিরে আসে। সে কলম ইউনিয়নের বাসিন্দা।
সমবায় অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে রিদয় হোসেন কে নিয়োগ পত্র প্রদান করে। মুহম্মদ গালিব হোসেন স্বাক্ষরিত উপ – নিবন্ধক ( প্রশাসন)  নিয়োগ পত্র নিয়ে সমবায় অধিদপ্তরে গিয়ে যোগদান করতে গিয়ে জানতে পারেন তার নিয়োগ পত্র জালিয়াতি করা হয়েছে। রিদয় সিংড়া উপজেলার চৌগ্রামের আবুল হাসানের পুত্র। সে নিয়োগ বাবদ লিংকনকে ৫ লক্ষ টাকা প্রদান করে।
সুমাই খাতুন, সিংড়া পৌর এলাকার বাসিন্দা। সমবায় অধিদপ্তরে অফিস সহকারী পদে চাকুরির নিয়োগ দিয়ে তার কাছ থেকেও ১ লক্ষ টাকা হাতিয়ে নেয় লিংকন। গণপূর্ত অধিদফতরে মুদ্রাক্ষরিক পদে চাকুরির নিয়োগ পত্র দেয় আরিফুল কে তার কাছ থেকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা নেয় লিংকন। কিন্তু সেই নিয়োগ পত্র ও জাল। এভাবে প্রতারনার শিকার হয় এসব পরিবার।
এ বিষয়ে অভিযুক্ত লিংকনকে বারবার ফোন করে তার ফোন বন্ধ পাওয়া যায়।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

লিংকনের প্রতারনার শিকার ৪ পরিবার 

প্রকাশিত : ০৫:০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২