০৬:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

যশোরে ৩৬৫ কোটি টাকায় নির্মিত দুটি রাস্তা উদ্বোধন

আগামী ২১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন যশোর-বেনাপোল ও চুড়ামনকাটি চৌগাছা মহাসড়ক।

প্রায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে মহাসড়ক দুটি নির্মাণ করেছে সড়ক ও জনপথ অধিদফতর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।
যশোর সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা যায়, ২০২০ -২০২৫ মেয়াদে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী অনগ্রসর ও দুর্গম অঞ্চলের প্রান্তিক জনসাধারণকে অর্থনীতির মূলধারায় সংযুক্ত করার লক্ষ্যে সড়ক ও জনপদ অধিদফতর দেশের মহাসড়ক নেটওয়ার্ককে গতিশীল করার এই কাজ করছে।
এ লক্ষ্যে “যশোর-বেনাপোল জাতীয় মহাসড়ক (এন- ৭০৬) যথাযথ মানে ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের” অধীনে ৩০৭ কোটি ৮০ লাখ টাকা ব্যয় ৩৮ দশমিক দুই কিলোমিটার মহাসড়ক নির্মাণ করেছে। প্রকল্পের অধীন ২৭. ৬৮২ কিলোমিটার রাস্তার প্রশস্ততা ৯. ১০ মিটার এবং ১০. ৫১৮ কিলোমিটার প্রশস্ত ৭.৩০ মিটার। এই মহাসড়কের বাস্তবায়নকাল ২০১৭ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত।
অপরদিকে, ৫৭ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে “চুড়ামনকাটি- চৌগাছা জেলা মহাসড়ক (জেড -৭০৩১) যথাযথমানে উন্নীতকরণ প্রকল্পের” অধীনে১৬.৮৩ কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছে যার মধ্যে পুনঃনির্মাণ ১.৬৫ কিলোমিটার।
এ বিষয়ে যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২১ ডিসেম্বর সারা দেশে প্রায় ২ হাজার কিলোমিটার সড়কের উদ্বোধন ঘোষণা করবেন। এরমধ্যে যশোর-বেনাপোল ও চূড়ামনকাটি-চৌগাছা সড়কও রয়েছে।
তিনি বলেন খুব শিগগিরই ভাঙ্গা- কালনা-যশোর- বেনাপোল মহাসড়কে ৬ লেনের কাজ শুরু হবে।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

যশোরে ৩৬৫ কোটি টাকায় নির্মিত দুটি রাস্তা উদ্বোধন

প্রকাশিত : ০৭:০৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ ডিসেম্বর ২০২২