০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক শেখ ইনান

সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালি আসিফ ইনান। ছবি: সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে সাদ্দাম হোসেনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে শেখ ওয়ালী আসিফ ইনানকে। আজ মঙ্গলবার রাতে গণভবন গেটে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক ব্রিফিংয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সাদ্দাম হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক এজিএস ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র। শেখ ওয়ালী আসিফ ইনান ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বিজয় একাত্তর হলের প্রতিষ্ঠাতা সভাপতি।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি করা হয়েছে মাজহারুল কবির শয়নকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে তানভীর হাসান সৈকতকে।

মাজহারুল কবির শয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক ছিলেন। তানভীর হাসান সৈকত কেন্দ্রীয় ছাত্রলীগের উপ সমাজসেবা বিষয়ক সম্পাদক এবং ডাকসুর সাবেক সদস্য।

এছাড়া, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ ও সাধারণ সম্পাদক সাগর আহমেদ। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজীবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুন্ড।

নাম ঘোষণার পর ওবায়দুল কাদের বলেন, ৬ ডিসেম্বর ছাত্রলীগের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তার আগে ২ ডিসেম্বর ঢাকা মহানগর উত্তর দক্ষিণের যৌথ সম্মেলন। ৩ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তখন ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটি তাদের কাউন্সিলে সিদ্ধান্ত মোতাবেক ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক শেখ হাসিনার ওপর কমিটি গঠনের দায়িত্ব অর্পণ করে।

কাদের বলেন, সাংগঠনিক নিয়মানুযায়ী আওয়ামী লীগ সভাপতি আজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অন্যান্য শাখার যাদের প্রার্থিতা রয়েছে তাদের জীবন বৃত্তান্ত বাছ-বিচার ও পরীক্ষা নিরীক্ষা করে নাম অনুমোদন করেছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক শেখ ইনান

প্রকাশিত : ১১:২২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২