০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক উদ্বোধন

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়কটি গাইবান্ধা হতে গোবিন্দগঞ্জ উপজেলার সাথে সরাসরি এবং স্বল্পতম সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম। কিন্তু এর প্রশস্ততা ছিল মাত্র ৩.৭০ মিটার। প্রশস্ততা কম থাকায় পূর্বে গাইবান্ধাবাসীকে পলাশবাড়ি উপজেলা হয়ে অতিরিক্ত ১০ কি:মি: বেশি দুরত্ব ঘুরে গোবিন্দগঞ্জে প্রবেশ করতে হতো।

জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে গাইবান্ধা হতে নাকাইহাট হয়ে গোবিন্দগঞ্জ পর্যন্ত ২৯.৫০ কিলোমিটার দৈর্ঘ্যের মহাসড়কটি ৩.৭০ মিটার হতে ৫.৫০ মিটারে উন্নীতকরণের জন্য প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের আওতায় ২৭.২০ কিলোমিটার সার্ফেসিং, ২৬.২২ কিলোমিটার পেভমেন্ট প্রশস্তকরণ ও মজবুতিকরণ, ০.৯৭০ কিলোমিটার পেভমেন্ট পুনঃনির্মাণ, ৪০০ মিটার রিজিড পেভমেন্ট নির্মাণ, ৫ টি আরসিসি কালভার্ট চওড়াকরণ, ২ টি আরসিসি কালভার্ট পুননির্মাণ, ২ টি নতুন আরসিসি স্লাব ব্রীজ নির্মাণ এবং ১ টি নতুন কালভার্ট নির্মাণ অন্তর্ভুক্ত ছিল, যা বাস্তবায়ন করা হয়েছে। “গাইবান্ধা – গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক (জেড-৫৫৫৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত ২৯.৫০ কিলোমিটার দীর্ঘ মহাসড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার প্রেক্ষিতে গাইবান্ধা থেকে ঢাকাসহ বিভিন্ন জেলায় গমনাগমন সহজ ও আরামদায়ক হয়েছে এবং গাইবান্ধার সাথে ঢাকাসহ বিভিন্ন জেলার ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছে, ফলে উক্ত সড়কটি জিডিপি’র প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) মোঃ ফিরোজ আখতার জানান,  বিদ্যমান পেভমেন্ট ৩.৭০ মিটার হতে ৫.৫০ মিটার প্রশস্তের মহাসড়কে উন্নীতকরণ করার ফলে যানবাহন চলাচল বৃদ্ধি পেয়েছে, সড়ক নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে এবং সড়ক পরিবহন দ্রুততর হয়েছে। সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অর্থায়নে বাস্তবায়িত “গাইবান্ধা – গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক (জেড-৫৫৫৪) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের মোট অনুমোদিত ব্যয় ১০৯৮৭.০০ লক্ষ টাকা এবং অনুমোদিত মেয়াদকাল ০১/০৭/২০১৮ খ্রিঃ হতে ৩১/১২/২০২১ খ্রিঃ । প্রকল্পের আওতায় সকল পূর্ত কাজ নির্ধারিত সময়ে গুণগতমান বজায় রেখে ৯০৭৫.০০ লক্ষ টাকা ব্যয়ে বাস্তবায়িত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

গাইবান্ধা-গোবিন্দগঞ্জ ভায়া নাকাইহাট জেলা মহাসড়ক উদ্বোধন

প্রকাশিত : ০৫:০৫:২০ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২