০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চকরিয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কে নতুন মেরুকরণ

চকরিয়া উপজেলার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কে এসেছে নতুন মেরুকরণ। বুধবার সকালে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়কটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চকরিয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৫ কোটি টাকা।

৫.৫ মিটার প্রস্থ বিশিষ্ট দীর্ঘ ১৯ কিলোমিটার সড়কটি উদ্বোধনের ফলে চকরিয়া-লামা-আলিকদম উপজেলার বৃহত্তম জনগোষ্ঠী ঢাকা-চট্টগ্রাম জাতীয় সহাসড়কসহ সারাদেশের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যম ব্যবসা বাণিজ্য, কৃষি, চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল।

প্রধানমন্ত্রী ৫১টি জেলায় ২ হাজার কিলোমিটার দৈর্ঘ্যরে ১০০টি মহাসড়ক উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান।

সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কক্সবাজার সূত্র জানিয়েছেন, চকরিয়া উপজেলা ও লামা উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগের মধ্যদিয়ে এগিয়ে গেল এই অঞ্চলের মানুষ। লামা উপজেলার সাথে চকরিয়ার সড়ক যোগাযোগ থাকলেও সড়ক প্রশস্তকরণ না থাকায় যাতায়তে দূর্ভোগ পোহাতে হতো সাধারণ মানুষের। কিন্তু ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার জেলা মহাসড়ক নির্মিত হওয়ায় এ দুই উপজেলার মানুষের ভাগ্য বদলিয়ে দিয়েছে। ইতোমধ্যে যান চলাচল ও মানুষের যাতায়তের জন্য এই সড়কটি খুলে দেওয়া হয়েছে।

জেলা সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় (চট্টগ্রাম জোন দ্বিতীয়) পর্যায় জেলা মহাসড়কটি চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের শান্তিবাজার থেকে লামা উপজেলার ইয়াংচা পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়েছে। সড়কের প্রশস্ত ৫.৫০ মিটার। সড়কের বিভিন্ন পয়েন্টে ১১টি কালভার্ট নির্মাণ করা রয়েছে। সড়কটি বেশিরভাগ এলাকা চকরিয়া উপজেলায় পড়েছে। এরমধ্যে চকরিয়া উপজেলায় ১৭.৬০ কিলোমিটার ও লামায় ১.৪০ কিলোমিটার।

জেলা মহাসড়কটির কাজ ২০১৮ সালের ১ জুলাই শুরু হয়ে সমাপ্ত হয় ২০২২ সালের ৩০ জুনে। সড়কের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৫ কোটি ২২ লাখ ৯৩ হাজার টাকা। সড়কের নির্মাণকারী সংস্থা ‘রাব আরসি’ প্রাইভেট লিমিটেড।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

চকরিয়ার ইয়াংচা-মানিকপুর-শান্তিবাজার সড়কে নতুন মেরুকরণ

প্রকাশিত : ০৫:২৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২