গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষ পূর্ত ভবনে গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে গণপূর্ত অধিদপ্তরের আওতাধীন কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণ ও পদোন্নতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার,অনু্ষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ শহিদুল আলমসহ গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত সচিব সহ গণপূর্ত অধিদপ্তরের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও গণপূর্ত অধিদপ্তরের কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণ ও পদোন্নতি বিষয়ে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি,মোঃ রেজাউল করিম,কার্যকরী সভাপতি মোঃ আনোয়ার হোসেন,সহ-সভাপতি,মোঃ নজরুল ইসলাম,মোঃ আব্দুর রহিম,মোঃ সালাউদ্দিন চৌধুরী,মহা-সচিব মোঃসোলায়মান,মোঃ সুলতান মোল্লা,মোঃ এনামুল হক মোঃ আফসার উদ্দিন,যুগ্ম সম্পাদক,মোঃ জামশেদ আলম,সহ-সাংগঠনিক সম্পাদক,মোঃ মীর সাখাওয়াত হোসেন,মোঃ হাসমত আলী,মোঃ আফজাল হোসেন,অর্থ সম্পাদক,ওয়াজেদ আলী মন্ডল,দপ্তর সম্পাদক,মোঃ হাবিব উল্লাহ হাবিবসহ আরো অনেকে। উক্ত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্য গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন,গণপূর্ত অধিদপ্তরের অধীনে কর্মরত দৈনিক হাজিরাভিত্তিক কর্মচারীরা তাঁদের চাকরি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবী আমরা এরই মধ্য আমরা হাতে নিয়েছি,গণপূর্ত অধিদপ্তরের সচিব সহ আমার সকল কর্মকর্তাদের গুরুত্বসহকারে বিষয়টি দেখার ও অনুরোধ জানিয়েছেন প্রধান প্রকৌশলী। অন্যদিক বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তর শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি,মোঃ রেজাউল করিম বলেন আমরা আন্দোলন সংগ্রামে বিশ্বাসী নই আমরা গোল টেবিলে বসে কথার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী অতি উত্সাহিত কিছু শ্রমিক কারো প্ররোচনায় যদি রাস্তায় বসে আন্দোলন করবেন মানববন্ধন করবেন সংগ্রাম করবেন আমাদের কথা শুনবেন না তাহলে আমরা ও আপনাদের কথা ও আমরা শুনতে বাধ্য নই বলে জানান শ্রমিক নেতা।তিনি আরো জানান,মহামান্য আদালতের রায়ের আলোকে গণপূর্ত অধিদপ্তরে নিয়োজিত ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিত করণ (১০৭৭ জন ও ৬০২ জন) শ্রমিকদের বেশ কিছু দাবী নিয়ে তিনি বলেন মহামান্য আদালতের রায়ের আলোকে গণপূর্ত অধিদপ্তরে নিয়োজিত ওয়ার্কচার্জড কর্মচারীদের মধ্যে ১০৭৭ জন কর্মচারীকে নিয়মিত প্রতিষ্ঠানে আনয়নের বিষয়ে ইতোমধ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রনালয় এবং অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়ায় বর্ণিত কর্মচারীগণকে নিয়মিত প্রতিষ্ঠানে আনয়নের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ১৭৯ জন ও ৮৯৮ জন সহ সর্বমোট ১০৭৭ জন’র নামের তালিকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে আলোচ্য ১০৭৭জন ওয়ার্কচার্জড কর্মচারীদের নিয়মিতকরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি। মহামান্য আদালতের রায়ের আলোকে গণপূর্ত অধিদপ্তরে নিয়োজিত ওয়ার্কচার্জড কর্মচারীদের মধ্যে ৬০২ জন কর্মচারীকে নিয়মিত প্রতিষ্ঠানে আনয়নের লক্ষ্যে তাদের নামের তালিকা অত্র দপ্তর স্মারক নং- ১৩০; তারিখ: ২৮ জুলাই ২০২২খ্রি: মাধ্যমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় (কপি সংযুক্ত)। পরবর্তীতে আলোচ্য ৬০২ জন ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত প্রতিষ্ঠানে আনয়নের লক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় হতে স্মারক নম্বর: ৩৪২; তারিখ: ১১ অক্টোবর ২০২২ মাধ্যমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামত চাওয়া হলে সেখান থেকে ইতিবাচক মতামত প্রদান করা হয়। বর্তমানে তা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে (কপি সংযুক্ত)। গণপূর্ত অধিদপ্তরে ভাউচারে নিয়োজিতদের কার্যভিত্তিক প্রতিষ্ঠানে আনয়ন সংক্রান্ত গণপূর্ত অধিদপ্তরে ভাউচারে নিয়োজিতদের কার্যভিত্তিক প্রতিষ্ঠানে আনয়নের বিষয়ে তাদের পূর্ণাঙ্গ নামের তালিকা অত্র দপ্তর স্মারক সহ জমা দেওয়া হয়েছে এর মাধ্যমে গৃহয়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রেরন করা হয় যা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। ১৬ হতে ২০ তম গ্রেডের বিভিন্ন পদে কর্মরত কর্মচারীদের পদোন্নতি সংক্রান্ত দ্রুত পদোন্নতি প্রদানের লক্ষ্যে ষ্টেনোটাইপিষ্ট হতে ষ্টেনোগ্রাফার পদে পদোন্নতির জন্য কেন্দ্রীয় জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম চলমান রয়েছে।হিসাব সহকারী হতে সিনিয়র হিসাব সহকারী পদে পদোন্নতি জন্য কেন্দ্রীয় জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন ও প্রয়োজনীয়তা রয়েছে বলে ও জানান রেজাউল করিম।























