কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে।। ২১শে ডিসেম্বর বুধবার সকাল দশটা থেকে উক্ত অনুষ্ঠান শুরু হয় বিকাল তিনটায় শেষ হয়। নিমসার জুনাব আলী কলেজের অধ্যাপক মনিরুল ইসলাম আলামিন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্র্যাক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ- সভাপতি মোঃ কামাল হোসেন মাষ্টার, দাতা সদস মিজানুর রহমান ভূঁইয়া, বিদ্যুৎসাহী সদস্য শফিকুল ইসলাম, মহিলা সদস্য কুলসুম বেগম,প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদের বিজনেস বাংলাদেশ পত্রিকার সাংবাদিক মোঃ শামীম হোসেন সহ আরো উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আব্দুল হক মেম্বার জসীম উদ্দীন, হাসনা বেগম, জোসনা বেগম ও উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক /শিক্ষিকা এবং ছাএ/ছাত্রীদের অভিভাবক গন।ফলাফল ঘোষণা ও অতিথিদের বক্তব্য প্রদানের পরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রেণী থেকে উত্তীর্ণ প্রথম তিনজন শিক্ষার্থীর হাতে ভালো ফলাফলের জন্য সভাপতি এবং অতিথিদের হাত দিয়ে পুরস্কার তুলে দেয়া হয়। এবছর এই স্কুল থেকে কুমিল্লা নবাব ফয়জুন্নেসা সরকারি বালিকা বিদ্যালয় ও বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় চারজন ছাত্রছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হয়।প্রতিষ্ঠানে সভাপতি বলেন, ভালো ফলাফলে তাদের প্রতিষ্ঠানের এ ধারা অব্যাহত থাকবে।
০৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
গোপিনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
-
শামীম,বুড়িচং - প্রকাশিত : ০৮:১১:৪৪ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
- 143
ট্যাগ :
জনপ্রিয়




















