০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তাইজুলের জোড়া আঘাত, ভারতের ২ উইকেটে ৬৫ রান

ভারতীয় অধিনায়ককে ফিরিয়েই প্রথম সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের তাইজুল ইসলাম। এরপর ফিরিয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটারকেও। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হয় বাংলাদেশ-ভারত। টস জিতে আগে ব্যাট করতে নেমে ২২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৫ রান করেছে ভারত।

আগের দিনই নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ভারত। দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে এসে সাফল্য এনে দেন তাইজুল। তার বলে পা বাড়িয়ে ডিফেন্ড করতে গেলে প্যাডে লাগে রাহুলের। কিন্তু আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে সাজঘরে ফিরতে হয় রাহুলকে। ১ চারে ৪৫ বল খেলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।

নিজের পরের ওভারেই আরেক উদ্বোধনী ব্যাটার শুভমন গিলকে আউট করেন তাইজুল। সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। এবার সরাসরি আউটই দেন আম্পায়ার। ১ চার ও ছক্কায় ৩৯ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান গিল।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

“আমাদের মাদক বিক্রির টাকা সবার রক্তের সঙ্গে মিশে গেছে”-ভাইরাল ভিডিও ঘিরে কালীগঞ্জে তীব্র প্রতিক্রিয়া, মাদকবিরোধী আন্দোলনে যুবসমাজের জোরালো অবস্থান

তাইজুলের জোড়া আঘাত, ভারতের ২ উইকেটে ৬৫ রান

প্রকাশিত : ১০:৪৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২