০৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

কসবায় কুটি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান,জরিমানা

ভোক্তাদের অধিকার সংরক্ষনে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারে এক যৌথ অভিযান পরিচালনা করেছেন।
সোমবার (২৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এ অভিযান পরিচালনা করেন। এসময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আসিফুর রহমান তাকে সহযোগীতা করেন।

অভিযানে দেখা যায়, কুটি বাজারে সামি ট্রেডার্স এবং জনসেবা এলপিজি সিলিন্ডার গ্যাস নামক দুটি দোকানে কোন মূল্য তালিকা প্রদর্শন করছিলো না এবং তাদের নিকট বিক্রয় ভাউচার ও নেই। এজন্য প্রতিষ্ঠান দুটিকে ৫,০০০ টাকা করে মোট ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি হাবীব লাইভ বেকারী নামক বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে টেক্সটাইল কালার দিয়ে খাদ্য প্রস্তুত করা হচ্ছে। এজন্য প্রতিষ্ঠানটিকে দুটিকে ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এবং কুটি কেক সুন্দরী নামক অপর একটি কেকের রঙ এবং ফ্লেভার বিক্রয় দোকানে অবৈধ প্রকৃয়ায় এবং মেয়াদউত্তীর্ণ রঙ ও ফ্লেভার বিক্রয়ের অপরাধে ১০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও নিত্য পণ্যের বাজারে অভিযান পরিচালনা করা হয়।

এসময় এই ধরনের অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আজ মোট ৪ টি প্রতিষ্ঠানকে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জনস্বার্থে এ ধরনের অভিযান চালু থাকবে বলেও জানান।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

কসবায় কুটি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান,জরিমানা

কসবায় কুটি বাজারে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযান,জরিমানা

প্রকাশিত : ০৪:৪১:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬