দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস, বোমাবাজি, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২২ নভেম্বর (রবিবার) সন্ধ্যায় চট্টগ্রাম পলিটেকনিক মোড় থেকে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি চন্দননগর, বাংলাবাজার, শেরশাহ, টেক্সটাইল, রুবি গেট, রহমান নগর, কসমোপলিটন ও দুই নম্বর গেট হয়ে মুরাদপুরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মোটরসাইকেল শোডাউন সমাপ্ত হয়।
এ সময় ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, “নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের বাঁচতে হলে দেশ থেকে পালিয়ে যেতে হবে, নয়তো পদত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। দেশের মানুষ আর কোনো সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসন্ত্রাস দেখতে চায় না। জনগণের শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।”
মিছিল ও মোটরসাইকেল শোডাউনে মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান, জাবেদ সাফায়াত সুবহান, খুলশী থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন বাবু, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সবুজ, যুগ্ম আহ্বায়ক নান্টু ও আরিফ, ৪২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. ওসমান, ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ডিএস./



















