স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল ও সাধারণ সম্পাদক তানজিম আহমেদ রাজিবের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণ চূড়া চত্বর থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। বিশাল বর্নাঢ্য শোভাযাত্রাটি শুরুর পূর্বে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতি নাজমুল হক মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা এহতেশামুল আলম। সাধারন সম্পাদক তানজির আহমেদ রাজিব এর পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, সাবেক ছাত্রনেতা রেজাউল হাসান বাবু প্রমুখ।এর আগে বিভিন্ন উপজেলা ও ইউনিট থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মিছিল সহকারে কৃষ্ণ চূড়া চত্বরে সমবেত হয়।
০৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের বিজয় শোভাযাত্রা
-
আশিকুর রহমান মিঠু - প্রকাশিত : ১২:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
- 89
ট্যাগ :
জনপ্রিয়




















