উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পটুয়াখালীর রাঙ্গাবালীতে ১৫ পরিবারকে ৫৯ লাখ ৭৯ হাজার ৮১৭ টাকার চেকহস্তান্তর করা হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে এ চেক প্রদান করা হয়।
জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, নবসৃষ্ট রাঙ্গাবালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য পাঁচ একর ভূমি অধিগ্রহণ করা হয়। অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজনরা জেলা প্রশাসক বরাবর ক্ষতিপূরণ চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ভূমিমালিকানা কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে ক্ষতিগ্রস্থ্য ১৫ পরিবারের হাতে প্রধান হিসেবে উপস্থিত থেকে চেক প্রদান করেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. শরিফুল ইসলাম।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালেক মূহিদ চেক বিতরণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. মাতোয়ারা লিপি, রাঙ্গাবালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।




















