পটুয়াখালীর রাঙ্গাবালীতে কিশোর-কিশোরী ক্লাবের কিশোরীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ চত্তরে স্থানিয় সরকার বিভাগের ইএলজি (কার্যকর ও জবাবদিহিমূলক) প্রকল্পের আওতায় উপজেলার চালিতাবুনিয়া ও বড়বাইশদিয়া ইউনিয়নের ১৮জন কিশোরীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের আয়োজনে সাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালেক মূহিদ, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মোসা. মাতোয়ারা লিপি প্রমুখ।




















