০৫:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

বন্দরনগরী চট্টগ্রামে উৎসবমুখর ও বর্ণিল আয়োজনে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন।

রোববার (২৫ ডিসেম্বর) ভোর থেকে গির্জায় প্রার্থণা ও নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু হয়েছে। ভোরে চট্টগ্রাম নগরীর পাথরঘাটার সবচেয়ে বড় গির্জা পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থণার মধ্য দিয়ে বড়দিনের কর্মসূচির সূচনা হয়। হাজারো নারী পুরুষ, শিশু-কিশোর এই প্রার্থণায় অংশ নেন। এছাড়া নগরীর জামালখান ও পাহাড়তলী ক্যাথলিক চার্চে বিশেষ প্রার্থণার আয়োজন করা হয়।এদিকে বড়দিন উপলক্ষে ঘরে ঘরে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। আয়োজন করা হয়েছে ভালো খাবারে অতিথি আপ্যায়নের। নগরীর অভিজাত তারকা হোটেলগুলোতেও ক্রিসমাস ট্রি’র পাশাপাশি সান্তা ক্লজ এর উপহার বিতরণসহ নানা আয়োজন রাখা হয়েছে।
নগরীর তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং বর্ণাঢ্য আয়োজনে ক্রিসমাস ডে উদযাপন করছে। আজ সকাল থেকেই উপহারের সাথে অতিথিদের স্বাগত জানাচ্ছে সান্তা ক্লজ, সুসজ্জিত ও নান্দনিকভাবে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। পেনিনসুলা লেগুনা রেস্টুরেন্টে বড়দিনের রাজকীয় বাফেট আয়োজনের পাশাপাশি পেনিনসুলার সিরাস স্কাই ডাইনিং এবং সেইন্টস ক্যাফেতে বিশেষ ক্রিসমাস প্লেটারের আয়োজন রাখা হয়েছে। এদিকে বড়দিন উপলক্ষে চট্টগ্রামে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি গির্জায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

চট্টগ্রামে বর্ণিল ও উৎসবমুখর আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

প্রকাশিত : ০৪:১৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২