০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূঁইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবু তাহের চেয়ারম্যান

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের দক্ষিন শ্যামপুর গ্রামে ১৯৯৮ সালের পহেলা জানুয়ারি তারিখে মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের  ভূইঁয়া তার পিতা আলী নেওয়াজ ভূইঁয়ার নামে প্রতিষ্ঠিত করেন দক্ষিন শ্যামপুর আলী নেওয়াজ ভূইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়। এই উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকায় শিক্ষার প্রসার ঘটিয়ে চলেছে। প্রতিষ্ঠাকালীন সভাপতি আলহাজ্ব আবু তাহের চেয়ারম্যান আবারো এলাকাবাসী, অভিভাবক, ও পরিচালনা কমিটির সকল সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন।

তিনি সভাপতি নির্বাচিত হয়ে বলেন, দীর্ঘদিন যাবৎ অবকাঠামোগতভাবে পিছিয়ে পড়া এই বিদ্যালয়টিকে এগিয়ে নেয়ার জন্য এলাকাবাসী আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করার জন্য আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। এই প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ৩৭৭ (তিনশত সাতাত্তর) জন  শিক্ষার্থী বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠানটি বিদ্যমান আছে।তবে শিক্ষার্থীর তুলনায় ভবন সংকটের কারণে ছাত্র- ছাত্রীদের ক্লাসে চরম সমস্যা হচ্ছে। সরকারি কোন ভবন না থাকাতে আমাদের প্রতিষ্ঠানটি চরম পরিবেশ গত সমস্যায় আছি।তবে আশা করি আমাদের নতুন সভাপতি আওয়ামী লীগের প্রবীন নেতা বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের প্রতিষ্ঠানটির জন্য সরকারি ভবন এর জন্য চেষ্টা চালিয়ে যাবেন।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

দক্ষিণ শ্যামপুর আলী নেওয়াজ ভূঁইয়া কারিগরি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আবু তাহের চেয়ারম্যান

প্রকাশিত : ০৮:২৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২