০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

সরিষাবাড়িতে শুরু হয়েছে আমন ধানের অভ্যন্তরীন চাল সংগ্রহ

শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ স্লোগান কে ধারণ করে অভ্যন্তরীণ আমন ধান/চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুল আলম তরফদার,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক,অতিরিক্ত কৃষি কর্মকর্তা অনূপ সিংহ , সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন,চালকল ও কৃষক সমন্বয়কারী রাজু আহমেদ সহ মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য গুদাম খাদ্য কর্মকর্তা মোহাম্মদ সাইফুল মালেক জানান, চলতি মওসুমে উপজেলায় সরকারি ভাবে ৮১২ মে.টন ধান ও ৭৬৪ মে.টন সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ২০২২-২০২৩ অর্থবছরে ২৬ টি চালকল মিলের মধ্যে ৬ টি চালকল চাল দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে। গত অর্থবছরের চাল এর লক্ষ্য মাত্রা পূরন হলেও ধানের লক্ষ মাত্রা অর্জিত হয়নি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

সরিষাবাড়িতে শুরু হয়েছে আমন ধানের অভ্যন্তরীন চাল সংগ্রহ

প্রকাশিত : ০৩:১০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২