০৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কুমিল্লার ১১ ইউনিয়নে নৌকার জয়, ৪ টিতে স্বতন্ত্র

  • ইমরান মাসুদ
  • প্রকাশিত : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • 145

কুমিল্লার পাঁচ উপজেলার ১৭ ইউনিয়নের নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। ১৭ ইউনিয়নের ১৫টিতে চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছে। বাকি দুটিতে ইউপি সদস্য পদে নির্বাচন হয়েছে। ১৫ ইউনিয়নের ১১টিতে নৌকার প্রার্থীরা জয় পেয়েছে। বাকি চারটিতে স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব ইউনিয়নের ফল ঘোষণা করেন নির্বাচন কর্মকর্তা। এর আগে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।

এর মধ্যে লাকসামের বাকই দক্ষিণ ইউনিয়নে নৌকা প্রতীকের মো. আব্দুল আউয়াল, লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান, পেরুল উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের আবু ছালেহ মো. কামাল হোসেন বিজয়ী হয়েছেন। পাশাপাশি বরুড়ার ভাউকসার ইউনিয়নে নৌকা প্রতীকের আহমেদ জামান মাসুদ ও শাকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক মুন্সী বিজয়ী হয়েছেন।

এদিকে, নাঙ্গলকোটের আটটি ইউপি নির্বাচনে সাতটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

নাঙ্গলকোটে নৌকার বিজয়ী প্রার্থীরা হলেন- রায়কোট উত্তর ইউনিয়নে মাস্টার রফিকুল ইসলাম, রায়কোট দক্ষিণ ইউনিয়নে আবুল কালাম ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়নে তাজুল ইসলাম, আদ্রা দক্ষিণ ইউনিয়নে আবু ইউছুফ কোম্পানী, জোড্ডা পূর্ব ইউনিয়নে নুরুল আফসার, দৌলখাঁড় ইউনিয়নে সৈয়দ সাইফুর রহমান বাবলু ও বটতলী ইউনিয়নে আব্দুল জলিল।

এছাড়া জোড্ডা পশ্চিম ইউনিয়নে বিজয়ী হয়েছেন ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপি নেতা জসিম উদ্দিন মজুমদার। দাউদকা‌ন্দির ‌দৌলতপুর ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী মইন উদ্দিন চৌধুরী ও ইলিয়টগঞ্জ দ‌ক্ষিণ ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন জয়ী হয়েছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে। ১৫ ইউপির ১১টিতে নৌকার প্রার্থীরা জয়ী হয়েছেন। বাকিগুলোতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

কুমিল্লার ১১ ইউনিয়নে নৌকার জয়, ৪ টিতে স্বতন্ত্র

প্রকাশিত : ০৭:৩১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২