০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

নতুন বছরের প্রথম দিনে ‘বিবাহ অ্যাটাক’

নতুন বছরের প্রথম দিনে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘বিবাহ অ্যাটাক’ । মারুফ রেহমান-এর রচনা ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ-এর পরিচালনায় নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ০৮টা ১৫মিনিটে।
নাটকটিতে অভিনয় করেছেন মীর সাব্বির, সাদিয়া জাহান প্রভা, সাজু খাদেম, প্রাণ রায়, লুৎফর রহমান জর্জ, সামিয়া অথৈ, পূর্ণিমা বৃষ্টি, ওয়ালিউল হক রুমি, আরজুমান্দ আরা বকুল, কে এম সোহাগ রানা, মোঃ আবুবকর রোকন ও আরো অনেকে।

রুস্তমের বাবা-মা বেঁচে নেই। তিন বোন আর তাদের তিন জামাই সবাই রুস্তমের বাড়িতেই থাকে। তিন জামাই এর প্রধান কাজ ‘ঘর জামাই’ পদবি আগলে রাখা।
তিন বোন সিদ্ধান্ত নিলো- যে কোন মূল্যে তাদের একমাত্র ভাই রুস্তমের বিয়ে দেবে। বোনদের বিয়ে দেয়া এবং তাদের সংসার সামলাতে গিয়ে ভাই বিয়ে করার সময় পায় নি। এখন ভাইয়ের বিয়ে দেয়া বোনদের দায়িত্ব। যদিও রুস্তমের বিয়ের বয়স অনেক আগেই পার হয়ে গেছে। তবুও এবার তারা প্রাণপণ চেষ্টা করবে ভাইয়ের বিয়ে দেয়ার।
রুস্তমের বিয়ের এই আয়োজনের তীব্র বিরোধিতা করে জামাই গ্র“প। তাদের ধারণা, রুস্তমের বিয়ে হলে তাদের ঘর জামাই থাকা হবে না। রুস্তমের স্ত্রী যিনি হবেন তিনি হয়তো এই ৩ জন ঘরজামাই মেনে নেবেন না। তাছাড়া রুস্তমের যাবতীয় সম্পত্তি এখন তিন বোন আর তাদের জামাইরা ভোগ করছে। রুস্তমের বিয়ে হলে এই সুযোগও আর থাকবে না।
চলতে থাকে রুস্তমের জন্য পাত্রী দেখা।
কমেডি ধরণের এই ধারাবাহিকে রুস্তমের স্বাভাবিক জীবন এলোমেলো হয়ে যায় বোন আর বোন জামাইয়ের ‘বিবাহ অ্যাটাক’-এ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

নতুন বছরের প্রথম দিনে ‘বিবাহ অ্যাটাক’

প্রকাশিত : ০৫:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২