০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মানবিক এবং ফটো সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন লক্ষন মিন্টুর

লক্ষন মিন্টুর জন্ম বাংলাদেশে। তিনি ২০১২ সালে সিলেট ফটোআর্ট ইনস্টিটিউট, বাংলাদেশ এ তার কর্মজীবন শুরু করেন। তিনি তার কাজের মধ্যে, মানবিক বিষয় এবং ফটো সাংবাদিকতায় মনোনিবেশ করেন। তিনি বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির (বিপিএস) একজন সদস্য। বর্তমানে তিনি এখন একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার এবং নিয়মিত প্রদর্শনীতে অংশ নেন। বিভিন্ন ম্যাগজিনে তার ছবি প্রকাশিত হয়েছে। তার ফটোগ্রাফি বাংলাদেশ এবং বিদেশে উল্লেখযোগ্য পরিচিতি অর্জন করেছে। তিনি তার কাজের জন্য অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। ২০১৭ সালে বিপুল সংখ্যক অংশগ্রহণকারী ফটোগ্রাফারের মধ্যে শুধুমাত্র ১৪ জন শীর্ষ ফটোগ্রাফারকে একটি প্রকল্পের জন্য নির্বাচিত করা হয়েছিল, ১৪ জন ফটোগ্রফারের মধ্যে লক্ষন মিন্টুকে নির্বাচিত করা হয়েছিল এবং প্রকল্পটি “ব্র্যাক স্কুল অফ পাবলিক হেলথ” দ্বারা অনুষ্ঠিত হয়েছিল ।

যেখানে তাদের বাংলাদেশের টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার বাণিজ্যিক যৌনকর্মী, মাদকাসক্ত, এইচআইভি মানুষের জীবনধারা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং তারা পতিতালয় পরিদর্শন করেছেন।

২০১৭ সালে “অ্যাকশন এইড বাংলাদেশ” আয়োাজিত এবং নেদারল্যান্ডের পৃষ্ঠপোষকতায় “পুরুষদের ভিন্ন চিত্র”-এ তিনি ১ লাখ টাকা গ্র্যান্ড প্রাইজে ভূষিত হন এবং একই প্রতিযোগিতায় তিনি ২০২০ সালে ৫০ হাজার টাকা দ্বিতীয় পুরস্কার পান। জাপানের ঐতিহ্যবাহী ফটোগ্রাফি প্রতিযোগিতা “দ্য সিম্বুন জাপান” কর্তৃক ২০১৯ সালে “৮০ তম আন্তার্জাতিক ফটোগ্রাফি সেলুন” নামে আয়োজিত প্রতিযোগীতায় অংশগ্রহন করে বিজয়ী হন এবং একটি স্বর্ণপদক অর্জন করেন এবং সেই সাথে তিনি জাপানে আমন্ত্রিত হন। তার ছবি “বিউটিফুল বাংলাদেশ টুরিজম বোর্ড ” কর্তৃক ২০২০ ও ২০২২ সালে নির্বাচিত হয়েছিল এবং তিনি ছবিটির জন্য ১০ হাজার টাকা পুরস্কার পেয়েছিলেন। তিনি ইতালিতে অনুষ্ঠিত “সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড ২০২২” পেয়েছেন। লক্ষন মিন্টু একজন তরুণ উদিয়মান তারকা এবং তিনি বাংলাদেশে এবং আন্তর্জাতিকভাবে ফটোগ্রাফিতে তার কাজ চালিয়ে যেতে চান।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

মানবিক এবং ফটো সাংবাদিকতায় শ্রেষ্ঠত্ব অর্জন লক্ষন মিন্টুর

প্রকাশিত : ০৪:২৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩