০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

বুড়িচং পূর্বপাড়া ডাক্তার- ইঞ্জিনিয়ার বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ডাক্তার- ইঞ্জিনিয়ার বাড়ির উদ্যোগে অসুস্থ রোগীদের আশু রোগ মুক্তি কামনা, কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। ৩১ শে ডিসেম্বর শনিবার দিবাগত রাতে পূর্ব পাড়া হাজী হিরু মিয়া বেপারী বাড়ির  সামনের মাদ্রাসা মাঠে উক্ত মাহফিলটি অনুষ্ঠিত হয়। ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের সরকারি অধ্যাপক গিয়াস উদ্দিন ও কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শাহাদাত হোসেনের সঞ্চালনায়  আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ উদ্দিন ইন্জিনিয়ার। মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ  আলহাজ্ব হাফেজ ওবায়দুস সুবাহান মামুন সাঈদী, প্রধান ওয়াজিন ছিলেন হযরত মাওলানা শফিকুল ইসলাম বিপ্লবী, বিশেষ ওয়াজিন ছিলেন মোল্লা আল আমিন শিল্পী।  উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল  হক জজু মেম্বার,  মোহাম্মদ ফরিদ উদ্দিন মেম্বার, মোঃ হাসমত উল্লাহ হাসু মেম্বার,মজিবুর  রহমান মাস্টার, মোহাম্মদ জাকির হোসেন সুরুজ, সাইফুল ইসলাম রমজান, সাংবাদিক প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, মোহাম্মদ কামাল হোসেন সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।রাত ১২ টার সময় মাহফিলে উপস্থিত সকল মুসল্লীদের মাঝে তবারুক বিতরন করে মোনাজাতের মাধ্যমে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

বুড়িচং পূর্বপাড়া ডাক্তার- ইঞ্জিনিয়ার বাড়ির উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল

প্রকাশিত : ০৯:৫০:৩২ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩