বছরের প্রথম দিনে শরীয়তপুরে সাড়ে ২৪ লাখ নতুন বই পেয়েছে প্রাথমিক, মাধ্যমিক, কারিগরী ও মাদরাসা শিক্ষার্থীরা। আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে রবিবার (১ জানুয়ারী) সকাল থেকে শিক্ষার্থীরা নতুন বই নেয়ার জন্য নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিত হয়। সকাল ১১টায় জেলা শহরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যপুস্তক তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। প্রায় ৬ লাখ ৩১ হাজার বই পাচ্ছে প্রাথমিক শিক্ষার্থীরা ও ১৮ লাখ ৩৩৪ বই পাচ্ছে মাধ্যমিক, কারিগরী ও মাদরাসা শিক্ষার্থীরা বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এরশাদ উদ্দিন আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা শ্যামল চন্দ্র শর্মা। তবে, কিছু বই এখনো বাকি রয়েছে তা অতি শিগরই শিক্ষার্থীদের হাতে পৌছে দেয়া হবে বলে জানান তারা।
এছাড়াও বই উৎসবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমদাদুল হক প্রমূখ।




















