বৃহত্তর ফরিদপুর সমিতি, চট্টগ্রাম, (ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, ও রাজবাড়ি ) তাদের জীবনমান উন্নয়ন ও একে অপরের পাশাপাশি থাকার উদ্দেশ্যে সততা, ঐক্য ও সেবা স্লোগানকে সামনে রেখে ১৯৯৬ সালে চট্টগ্রাম জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন করে যাত্রা শুরু,যার রেজিস্ট্রেশন নম্বর: চট্টঃ ১৯২২/৯৬। চট্টগ্রাম মহানগর ডবলমুরিংস্থ চৌমুহনী, পাঠানটুলী রোড, হাফেজ প্লাজার চতুর্থ তলায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়। সমিতির সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ উপস্থিত থাকতে না পারাতে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সমিতির নতুন অফিস উদ্বোধন করেন।
পরবর্তিতে সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব হাবিবুর রহমান ঢালী এবং সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর হোসেন খান, উপদেষ্টা জনাব ইবাইদুল হক লুলু সহ সকল উপদেষ্টা মন্ডলী, পৃষ্টপোষাকগণ ও নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ একসাথে উদ্বোধনী অনুষ্ঠানের ফিতা কেটে সমিতির নতুন অফিস ঘর উদ্ভোদন করেন। মোহাম্মদ সেলিম ভূঁইয়ার উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ঢালি। স্বাগত বক্তব্যে সংগঠনের ইতিহাস, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যতে করণীয় বিষয়ে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান. স্বশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রফেসর শাহেন শাহ ও হা-মিম গ্রুপের ম্যানেজার কাজী মামুন অর রশিদ সহ অনেকই দূর থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। উপদেষ্টা মন্ডলীর পক্ষে বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা জনাব ইবাইদুল হক লুলু, জনাব মাসুদ আলী দেওয়ান, সৈয়দ মফিজুর রহমান ও ফরিদা পারভীন। সংগঠনের প্রয়োজনীয়তা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রবীণ সংগঠক জনাব ইবাইদুল হক লুলু, সমিতির সহ-সভাপতি জনাব বাবুল খান ও জনাব শেখ জাকির হোসেন. তাঁরা উপস্থিত সকলকে সু-স্বাগতম জানিয়ে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি লুৎফুর রহমান, ও মোঃ মারুফ শিকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী খায়রুল বাশার মিল্টন, কাজী নাছির আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল কবির বাচ্চু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ অলি উল হাসান, অর্থ সম্পাদক শেখ বজলুর রশীদ, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান মোল্লা, ক্রীড়া সম্পাদক শামসুল আলম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ পান্নু সরদার, কার্যকরী সদস্য গাজী জাকারিয়া পিন্টু। বক্তরা বলেন যেহেতু এটি একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন তাই আমাদের সকলকে এক ও অভিন্ন উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে, সুখে দুঃখে একে অন্যের পাশে দাঁড়াতে হবে। চট্টগ্রামে বসবাসরত বৃহত্তর ফরিদপুর বাসির কল্যাণের সাথে সাথে সকল মানবতার কল্যানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। পরিশেষে সভার সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান ঢালি তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে সভা শেষ করার পূর্বে মিলাদ মাহফিল ও দোয়ায় অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করেন। হাফেজ মওলানা মোঃ নুর ইসলাম এর পরিচালনায় খতমে কোরআন, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে তবারক বিতরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




















