দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালার ৫৪ (২) বিধি নিয়ে সংস্থাটির করা আপিল শুনানির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার শুনানির এই তারিখ ধার্য করেন। এ ছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক পদ থেকে চাকরিচ্যুতির বৈধতা নিয়ে করা রিটের শুনানি মুলতবি করে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন, তার বিরুদ্ধে মো. শরীফ উদ্দিনের লিভ টু আপিলও একই দিন (৯ ফেব্রুয়ারি) আপিল বিভাগে শুনানির জন্য উঠবে।
০৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
কর্মচারী চাকরিচ্যুতির বিধি নিয়ে দুদকের আপিল শুনানি আগামী ৯ ফেব্রুয়ারি
-
মাসুদ রানা - প্রকাশিত : ০৮:০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- 120
ট্যাগ :
জনপ্রিয়




















