কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের কুমিল্লা- বাগড়া সড়কের পাশে কালিকাপুর বাজারে আমিন স্টেশনারি এন্ড ভ্যারাইটিস স্টোরে সোমবার গভীর রাতে এক দুঃসাহসীক চুরি সংঘটিত হয়েছে। এ সময় চোরেরা দোকানে ঢুকে সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও একজন চোর নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা এবং বিভিন্ন মালামাল সহ ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
থানায় অভিযোগের বিবরণে জানা যায় দুই জানুয়ারী সোমবার রাতে বুড়িচং উপজেলার বাকশীমূল কালিকাপুর পূর্ব বাজারের ব্যবসায়ী আমিনুল স্টেশনারি এন্ড ভেরাইটিজ স্টোরের মালিক রাত 11:30 দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। সকাল অনুমান আট টার সময় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আমিনুল ইসলাম দোকান খুলে দেখেন ক্যাশ কাউন্টারের ডয়ার খোলা এবং ডয়ারের তালা ভাঙ্গা। এরপর দোকানে অনুসন্ধান চালিয়ে দেখা যায় নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা, আট কার্টুন বেনসন সিগারেট, ১০ কার্টুন পাইলট সিগারেট মোট মূল্য ৩২,১০০ এবং দুইটি এন্ড্রয়েড স্মার্টফোন ২৫ হাজার টাকা এবং অন্যান্য মালামালসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ সময় আমার দোকানের সিসি ক্যামেরা ওপেন করে দেখি একজন অপরিচিত চোর দোকানের পেছনের টিনের বেড়া এবং লোহার গ্রিল খুলে প্রবেশ করে। পরে সমস্ত মালামাল নিয়ে চোর পালিয়ে যায়। এই ঘটনায় দোকান মালিক আমিনুল ইসলাম বাদী হয়ে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। বিকালে বুড়িচং থানার এস আই মোঃ মাহবুবুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেন। তিনি ভিডিও ফোটেজ দেখে চোর শনাক্ত করার চেষ্টা করেন। তিনি আরো বলেন এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















