গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন বয়সী ছিন্নমূল, মাদকাসক্তসহ ৫১জনকে আটক করে মিরপুর সরকারি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে। ৭ই জানুয়ারি শনিবার ভোরে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি জানান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় ও জনাব আনিসুর রহমান, জেলা প্রশাসক, গাজীপুর মহোদয়ের দিক নির্দেশনায়, অপরাধ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এর তত্ত্বাবধানে জনাব জিল্লুর রহমান, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, টঙ্গী, গাজীপুর এর উপস্থিতিতে টঙ্গী পূর্ব থানার একটি টিম অফিসার ইনচার্জ, টঙ্গী পূর্ব থানা, জিএমপি, গাজীপুর এর নেতৃত্বে ও টঙ্গী রেলওয়ে থানার ইনচার্জ, এসআই ছোটন শর্মা দের সহযোগিতায় টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী রেলওয়ে স্টেশন হইতে শহীদ আহসান উল্লাহ মাস্টার উড়াল সেতুর নীচ পর্যন্ত বিভিন্ন জায়গায় অবস্থানরত ছিন্নমূল, মাদকাসক্ত, পথশিশু, আশ্রয়হীন, গৃহহীন ও অসহায় ৫১(একান্ন) জন ব্যক্তিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সমাজসেবা অধিদপ্তর এর প্রবেশন অফিসার জনাব মোঃ জাকির হোসেন এর উপস্থিতিতে তাহাদের পুর্নবাসন করার লক্ষ্যে থানার অফিসার ও ফোর্সের সহায়তায় সরকারী পুর্নাবাসন আশ্রয় কেন্দ্র, সমাজসেবা অধিদপ্তর, মিরপুর, ঢাকা প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে এ ধরনের অভিযান আরো পরিচালিত হবে।
০৪:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ৫১ ছিন্নমূলকে ধরে সরকারি পুনর্বাসন কেন্দ্রে প্রেরণ
-
কালিমুল্লাহ ইকবাল - প্রকাশিত : ০৭:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
- 202
ট্যাগ :
জনপ্রিয়




















