০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে মিল ও ফিলিং স্টেশনকে জরিমানা

সাতকানিয়া উপজেলার কেরানীহাট ও ডলু ব্রিজ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

০৮ জানুয়ারি সকাল থেকে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।

এসময় পরিমাপে জ্বালানি তৈল কম দেওয়ায় নেজাম উদ্দিন ফিলিং স্টেশনকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২০,হাজার টাকা, বিএসটিআই লাইসেন্স হালনাগাদ না থাকায় মেসার্স এম আলী মেজর ফ্লাওয়ার মিলকে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ২৫ হাজার টাকা, ওজন পরিমাপক যন্ত্র বিএসটিআই ভেরিফাইড না থাকায় মেসার্স খাজা স্টীল কর্পোরেশনকে ২০ হাজার টাকা, মহাসড়কের পাশে দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সাতকানিয়া ট্রেডিং এজেন্সিকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত গাড়ি চালানো, অবৈধ পার্কিং ইত্যাদি অপরাধে ০৪ টি সি এন জি, ০২ টি মোটর সাইকেল, ০১ টি মাইক্রো বাসের চালককে ৫ হাজার ৯ শত- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

মোবাইল কোর্টে সহযোগিতা করেন বিএসটিআই, চট্টগ্রামের কর্মকর্তাবৃন্দ, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।

সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী বলেন জনস্বার্থে উপজেলা প্রশাসন, সাতকানিয়া, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

সাতকানিয়ায় মোবাইল কোর্টের অভিযানে মিল ও ফিলিং স্টেশনকে জরিমানা

প্রকাশিত : ০৮:৪৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩