১০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিমানবন্দর এলাকায় আন্ডারপাস নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিমানবন্দর এলাকার যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে । তিনি বলেছেন, ‘বিমানবন্দর স্টেশন থেকে বিমানবন্দর পর্যন্ত আন্ডারপাস নির্মাণ করে দেওয়া হবে। সোমবার, ৯ জানুয়ারি দুপুরে মন্ত্রিসভার বৈঠকের সূচনা বক্তব্যে তিনি এ কথা জানান। এ সময় রাজধানীর গণপরিবহনে মেট্রোরেলের সংযোজন যোগাযোগ ব্যবস্থাকে আরও একধাপ এগিয়ে দিয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

প্রত্যেকটা কাজে বাধা দেওয়া দেশের কিছু মানুষের চরিত্র উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘শুধু পদ্মা সেতুই নয়, মেট্রোরেল বানাতেও বাধা পেয়েছি। এ সময় মেট্রোরেল ব্যবহারকারীদের যত্নের সঙ্গে চলাচল করার অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি। সেই সঙ্গে রাষ্ট্রীয় এই সম্পদের গুরুত্ব বুঝতে হবে বলেও মন্তব্য করেন সরকারপ্রধান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রী কলেজ ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বিমানবন্দর এলাকায় আন্ডারপাস নির্মাণ করা হবে : প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০২:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩