০৪:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

দুর্গম পাহাড়ে  সিটিটিসি‘র অভিযান, বিপুল অস্ত্রসহ ৩ জঙ্গি ধরা 

পার্বত্যজেলা বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ১০টি অস্ত্র, গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। অভিযানে ৩ জনকে আটক করা হয়। সোমবার (৯ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান।জানা গেছে, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম ছাগলখাইয়া এলাকায় গত কয়েকদিন ধরে অপারেশন চালিয়ে আসছে সিটিটিসির পুলিশ সুপার ইমরান হোসেনের নেতৃত্বে একটি দল। সম্প্রতি পাহাড়ে জঙ্গি প্রশিক্ষণের অভিযোগ ওঠা জামাআতুল আনসার ফিল হিন্দাল শারকীয়া’র বিরুদ্ধে এই অভিযানে ৩টি দেশিয় তৈরি পিস্তল, ৬টি একনলা বন্দুক, ১০ রাউন্ড গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় বেতেরঝিরি এলাকার কবির আহমদসহ ৩ জঙ্গিকে আটক করা হয়। বাকি দুজনের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ২০ অক্টোবর যৌথ বাহিনী অভিযানে ৩ পাহাডী সন্ত্রাসীসহ ১০ জঙ্গীকে গ্রেপ্তার করা হয়েছিল
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

দুর্গম পাহাড়ে  সিটিটিসি‘র অভিযান, বিপুল অস্ত্রসহ ৩ জঙ্গি ধরা 

প্রকাশিত : ০৮:২৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩