পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে বিএনপি রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি করলে তা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে মুজিব কর্ণারের উদ্বোধন শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে বিএনপি কর্মসূচিতে সরকার কখনো বাধা দেয়নি। কিন্তু বিগত সব কর্মসূচিতে সহিংসতার ঘটনা ঘটেছে। আর গণঅবস্থানের নামে রাস্তা অবরোধ, ভাঙচুর বা ধংসাত্মক কাজ করলে নিরাপত্তা বাহিনী তা প্রতিহত করবে।’
অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















