চট্টগ্রাম হালিশহর আগামী ১৪ জানুয়ারি শনিবার আবাহনী লিমিটেড এর মাঠে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হচ্ছে মাসব্যাপী তৃতীয় বাংলাদেশ CMSME বাণিজ্য মেলা ২০২৩। মেলা আয়োজন উপলক্ষ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে শুক্রবার সকাল ১১ ঘটিকায় হোটেল আগ্রাবাদের ‘কর্ণফুলি (২য় তলা)’ হলে এক সাংবাদিক সম্মেলন এর আয়োজন করা হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সাংবাদিক সম্মেলনে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ও পরিচালক এবং তৃতীয় বাংলাদেশ CMSME বাণিজ্য মেলা ২০২৩ এর চেয়ারপার্সন “জেসমিন আক্তার” লিখিত বক্তব্য পাঠ করেন। অনুষ্ঠানে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা, সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব, ভাইস-প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরীসহ চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার হালিশহর আবাহনী লিমিটেড এর মাঠে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় শুরু হচ্ছে মাসব্যাপী তৃতীয় বাংলাদেশ CMSME বাণিজ্য মেলা 2023 মেলা উদ্বোধন করবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। বিকেল চারটায় উদ্বোধন করা হবে মেলা।মেলায় ছোট-বড় প্রায় ৩০০ টি স্টল এবং প্যাভেলিয়ন অংশগ্রহণ করবেন।এছাড়া ও নারী উদ্যোক্তাদের স্বল্পমূলের ক্ষেত্র বিশেষ বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ প্রদান করা হয়েছে। মেলায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুলিশ ক্যাম্প সিসিটিভি ক্যামেরা বেসরকারি নিরাপত্তা সহ প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের বিনোদনের জন্য আকর্ষণীয় বিনোদন পার্ক সহ নগরীর স্কুলগুলোতে শিশুদের জন্য বিনামূল্যে টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে।চট্টগ্রাম থেকে প্রথম শুরু হয় এ মেলা।




















