চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ‘ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়’র ওরিন্টেশন ক্লাস ও একাডেমিক এ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকায় বিদ্যালয়ের হলে অনুষ্ঠিত ওরিন্টেশন ক্লাস ও সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জামাল উদ্দিন ভুইয়া সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শরীফ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ইকরা ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, বার আউলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফয়জুল্লাহ চৌধুরী, আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল হক, বিদ্যালয়ের পরিচালক ও পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহমুদুর রহমান, বিদ্যালয়ের পরিচালক ফজলুল হক আজাদ, সাবেক প্রধান শিক্ষক মোজাফফর আহমদ, বিদ্যালয়ের পরিচালক মনজুরুল হক ও মাওলানা আলী আহমদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্কুলের উপাধ্যক্ষ মোহাম্মদ ফরিদুল আলম, স্কুলের প্রতিষ্ঠাতা ছাত্র ও অভিভাবক মোহাম্মদ আব্বাস উদ্দীন, রশিদের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল্লাহ আল সায়েমসহ কয়েকজন ছাত্র ছাত্রী।
নানন্দিক ও সুশৃংখল পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চমৎকার ইংরেজিতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষক শিক্ষিকা, অসংখ্য অভিভাবক ও বিদ্যালয়ের প্রায় ১হাজার ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। পরে বিদ্যালয়ের নার্সারী থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবী তালিকায় ১ম ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী ও এসএসসি ২০২২ সালের মেধাবী শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্বারক প্রদান করেন অতিথিরা। এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) ০১৭৩৬১৪৬৬৩৬




















