ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মোঃ গোলাম কিবরিয়ার বিদায় জনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আয়োজনে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় হাসপাতালের উপ-পরিচালক ডা. মোঃ জাকিউল ইসলামের সভাপতিত্বে ও মেডিসিন বিভাগের ডা. মানিক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতেই মানপত্র পাঠ করেন হৃদরোগ বিভাগের ডা. টি. আই খান অসিম। এছাড়াও বিদায়ী অনুষ্ঠানে অনুভতি ব্যক্ত করে বক্তব্য রাখেন হাসপাতালের সদ্য বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ গোলাম কিবরিয়া।হাসপাতালের উপ-পরিচালক ( ভারপ্রাপ্ত ) ডা. মোঃ জাকিউল ইসলাম, সহকারী পরিচালক (অর্থ ও ভাণ্ডার) শেখ আলী রেজা সিদ্দিকী, মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ আব্দুল কাদের, হেপাটলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. চিত্ত রঞ্জন দেবনাথ, ডা. মোঃ হারুন অর রশিদ, সিনিয়র স্টাফ নার্স মোঃ লুৎফর রহমান, স্টোর অফিসার মোঃ শাহজাহান, চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।
০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
মমেকহা পরিচালকের বিদায় সংবর্ধনায়
-
আশিকুর রহমান মিঠু - প্রকাশিত : ১০:০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- 144
ট্যাগ :
জনপ্রিয়




















