০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমের নিজস্ব অর্থায়নে কম্বল বিতরন : ছবি :এস. এম. রাসেল বাবু

আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তিনি বলেন, দেশ আমাদেরকে অনেক দিয়েছে। আমাদের এখন দেশের জন্য কাজ করার দরকার। প্রধানমন্ত্রী সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করে কাজ করেন।

রবিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের কথা ভাবেন বলেই প্রত্যন্ত অঞ্চলের মানুষ হাতের কাছেই স্বাস্থসেবা পাচ্ছে। কমিউনিটি ক্লিনিকে ৩০ প্রকার ওষুধ পাচ্ছে। দেশে ১৭ হাজার কমিউনিটি ক্লিনিক আছে এবং আরো বাড়ছে। যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় গ্রামের বাড়িতেও গাড়ি নিয়ে যেতে পারছি। ৯৯% বাড়িতে বিদ্যুৎ সুবিধা পাচ্ছে । চরাঞ্চলের কারণে এটি শতভাগ হয়নি।

তিনি বলেন, আপনারা জানেন আগে সারের জন্য কৃষককে গুলি খেতে হয়েছে। এখন সরকার বিনামূল্যে বীজ, সার ও কীটনাশক দিচ্ছে। এই সরকারের সময় এক ছটাক সারের অভাব হয়নি কোথাও। নিষিদ্ধ সময়ে ইলিশ ধরা থেকে বিরত থাকা নিবন্ধিত জেলেদের জন্য গবাদি পশু, সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ দেয়া হচ্ছে। মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ভাতা দিচ্ছে সরকার। বীর মুক্তিযোদ্ধরা আগে ৫ হাজার টাকা ভাতা পেতেন। আমরা সেটি ২০ হাজার টাকা প্রস্তাব করলে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দেন এবং বীরমুক্তিযোদ্ধারা এখন ২০ হাজার টাকা করে ভাতা পান।

প্রতিমন্ত্রী বলেন, কৃষক, শ্রমিক ও সাধারণ প্রত্যেকটি মানুষের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন এবং অমূল পরিবর্তন হয়েছে। গ্রামের বিদ্যালয়গুলোতেও ৪ তলা ভবন করে দেয়া হয়েছে। ডিজিটাল ল্যাব এবং ফ্রিল্যান্সিং করার জন্য হাইটেক পার্ক করে দেয়া হচ্ছে। ইন্টারনেট ব্যবহার করে এবং অনলাইনে কাজ করে দেশের প্রত্যন্ত গ্রামের ৬ লাখ ছেলে-মেয়ে টাকা রোজগার করছে। পৃথিবীর ২৩২টি দেশের মধ্যে প্রায় ১৫শতাংশ ফ্রিল্যান্সার হচ্ছে বাংলাদেশের। গত ১৪ বছরে আওয়ামী লীগ সরকার এই ফ্রিল্যান্সার তৈরী করেছে।

ষাটনল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস আলমের সভাপতিত্বে এবং সদস্য জসিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুর আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল হাসান, আওয়ামী লীগ উপকমিটির সদস্য কাজী মিজানুর রহমান ও লায়ন আরিফ উল্যাহ সরকার, ব্যবসায়ী আনিসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্মআহ্বায়ক খসরু ঢালী, ইউনিয়ন আ.লীগ সহ-সভাপতি ভুলন চৌধুরী ও মহন মিয়া প্রমুখ।

এদিন পরিকল্পনা প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার প্রায় পাঁচ সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

আওয়ামী লীগ হচ্ছে সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নের সরকার

প্রকাশিত : ০৬:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩