০৩:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে সৌন্দর্যমন্ডিত নতুন পর্যটন স্পট চকরিয়ার “নিভৃতে নিসর্গ”

কক্সবাজারে চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নস্থ মাতামুহুরি নদীর কোলঘেঁষে এই পর্যটন স্পটের জন্ম “নিভৃতে নিসর্গ”। দীর্ঘদিন ধরে অঘোষিত ছিল সম্ভাবনাময় এই পর্যটন স্পট। কোন ধরণের পৃষ্ঠপোষকতা না পাওয়ায় এই পর্যটন স্পটটি নিভৃতে রয়ে যায়। কক্সবাজার জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নস্থ মাতামুহুরি নদীর কোলঘেঁষে নয়নাভিরাম সৌন্দর্যমন্ডিত নতুন পর্যটন স্পট “নিভৃতে নিসর্গ” এর ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে। দু’পাশে সুউচ্চ পাহাড়ের মাঝ দিয়ে আকাবাকা নদীপথ বয়ে চলা এই নিভৃত পর্যটন স্পট। নৌকাভ্রমণে কিছুদূর গেলেই চোখে পড়বে শ্বেত পাথরের বিশাল পাহাড়। গত ২৬ ডিসেম্বর’২০২০-এ কক্সবাজার জেলা প্রশসাক মো: কামাল হোসেন এই নিভৃতে পর্যটন স্পট ঘোষণা করেন। কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই অপরূপ শোভা দর্শনে সকলকে আমন্ত্রণও জানান। জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও জানান, কক্সবাজারের আনাচে কানাচে লুকিয়ে থাকা সকল সৌন্দর্যের আধারে পর্যটন বিকাশে জেলা প্রশাসনের নিরবধি প্রচেষ্টা অব্যাহত থাকবে। স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের দাবি, বিপুল সম্ভাবনাময় পর্যটন খ্যাত হিসেবে চিহ্নিত দীর্ঘতম সমুদ্র সৈকতসহ পর্যটকের কাছে প্রতিনিয়ত আকর্ষণ করছে কক্সবাজার জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলো। যাতায়াতের অসুবিধা, অনুপযোগী চলাচল ব্যবস্থা, ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফেলতি, স্থল ও জলপথের নানা ভোগান্তি, দর্শনীয় স্থানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না থাকা ও প্রচার-প্রচারণায় পিছিয়ে থাকাসহ নানা কারণ উল্লেখ থাকলেও কক্সবাজারের প্রতি পর্যটকদের আকর্ষণ করে জেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পর্যটন স্থান প্রাচীণ ঐতিহ্যগুলো।কক্সবাজার সোসাইটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিন জানান, কক্সবাজার দেখার মতো অনেক কিছু আছে, যা পর্যটকদের কাছে স্থানগুলো অজানায় থেকে গেল। ফলে পর্যটকরাও অনেক উৎসাহ-উদ্দীপনায় কক্সবাজারে বেড়াতে এসে সন্তুষ্ট হতে পারছেনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ প্রচার প্রসার করে পর্যটকদের আকৃষ্ট করতে পারলে পর্যটন সমাগম বাড়তো এবং পাশাপাশি সরকারী খাতেও আয় হতো বিপুল পরিমান রাজস্ব। এক্ষেত্রে সংশিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিৎ। সম্প্রতি কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নস্থ মাতামুহুরি নদীর কোলঘেঁষে এই পর্যটন স্পট “নিভৃতে নিসর্গ” পর্যটন খাতকে আরও একধাপ এগিয়ে গেল।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

কক্সবাজারে সৌন্দর্যমন্ডিত নতুন পর্যটন স্পট চকরিয়ার “নিভৃতে নিসর্গ”

প্রকাশিত : ০৫:৪১:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ জানুয়ারী ২০২৩