০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

মধু বিক্রি করে স্বাধীনের বছরে আয় ৭ লাখ টাকা

মধু চাষ করে আজ লাখপতি রাজশাহীর স্বাধীন। মাত্র ৩৫টি মৌমাছির বক্স থেকে বছরে প্রায় ৩১ মণ মধু উৎপাদন করেন তিনি। আর সেই মধু বিক্রি করে বছরে তার আয় প্রায় সাড়ে ৭ লাখ টাকা। স্বাধীনের কাছে সরিষা ও লিচুর মধু পাওয়া যায় বছরজুড়ে। 

রাজশাহীর পবা উপজেলার দারুশার কইকুঁড়ি এলাকার রেজাউল করিম স্বাধীন দীর্ঘ ২২ বছর ধরে একাধারে মৌমাছি চাষ ও মধু বিক্রি করছেন। তার দাবি খাঁটি মধু হওয়ায় বিক্রি বেশি হয়। দেশের বিভিন্ন প্রান্তে তার মধুর গ্রাহক রয়েছে। অনলাইনের মাধ্যমে মধু বেশি বিক্রি হয়ে থাকে তার।

জানা যায়, ৬০০ টাকা কেজি দরে এই মধু বিক্রি করে বছরে প্রায় সাড়ে ৭ লাখ টাকা আয় করেন স্বাধীন। সরিষা বিলে মৌমাছির ৩৫টি বক্স বসিয়েছেন তিনি। এখানে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি বক্স থেকে সপ্তাহে ৫ কেজি করে মধু পান তিনি। তাতে মাসে ১৭৫ কেজি মধু উৎপাদন হয় বক্সগুলো থেকে। প্রতি বছর শুধু সরিষা থেকে ২২ মণ ও লিচু থেকে ৯ মণের বেশি মধু উৎপাদন হয়। তবে লিচুর মধু মুকুলের ওপরে নির্ভর করে। তার গোদাড়ীর শতলাই বাজারে নাতিয়া মৌ-চাষ প্রকল্প নামের মুধ বিক্রির দোকান রয়েছে।

স্বাধীন জানান, ১৯৯০ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তখন রাজশাহীতে থাকতেন। একদিন টেলিভিশনে দেখেন কৃষির সঙ্গে মধু চাষ। তখন থেকে ভেবেছিলেন মৌমাছি দিয়ে মধু চাষ করবেন। সেখান থেকে আইডিয়া আসে তার। তারও কিছু বছর পরে তিনি মধু চাষ শুরু করেন। কইকুঁড়িতে সরিষা বিলে তিন ধরনের মৌমাছি আছে। কাঠের বক্সে মৌমাছিগুলো থাকে। তাদের মধ্যে পুরো বক্স জুড়ে একটা রানি মৌমাছি বা উর্বর মৌমাছি থাকে। একটা পুরুষ বা ড্রোন মৌমাছি ও বাকিগুলো কর্মী মৌমাছি বা বন্ধ্যা মৌমাছি। বন্ধ্যা মৌমাছিগুলো ফুল থেকে মধু সংগ্রহ করে বক্সে আসে। আর মধু উৎপাদনের মূল কাজটি করে থাকে রানি মৌমাছি।

স্বাধীন বলেন, আমাদের দেশে চার ধরনের মৌমাছি থেকে মধু পাওয়া যায়। ডরডাশা, মেলি ফেরা, সেরেনা ও ফ্লুরিয়া  মৌমাছি। সবচেয়ে বেশি মধু হয় ডরডাশা মৌমাছি থেকে। এই মৌমাছির রাগ বেশি। তারা মানুষকে কামড় দেয়। রাগ বেশে হওয়ায় বিশ্বের কোনো দেশ এই মৌমাছিকে চাষ পদ্ধতিতে নিয়ে আসতে পারেনি। মেলি ফেরা শান্তি প্রকৃতির মৌমাছি। এটা চাষ পদ্ধিতে নিয়ে আসা সম্ভব হয়েছে। আর এপিস সেরেনা মৌমাছি মাটির মধ্যে গর্ত করে থাকে। সেখানে মধু কম হয়। পরিবারের জন্য চলবে। তবে ব্যবসা করা যাবে না। ফ্লুরিয়া মৌমাছি আমাদের দেশি। তাতেও মধু কম হয়।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

মধু বিক্রি করে স্বাধীনের বছরে আয় ৭ লাখ টাকা

প্রকাশিত : ১২:০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩