০৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন

  • আমেনা,রাজৈর
  • প্রকাশিত : ০৭:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩
  • 113
মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে।বুধবার (১৮ জানুয়ারি) বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।
আমগ্রাম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ নির্বাচনে ১১ সদস্য পদপ্রার্থী অংশ নেন। অভিভাবকদের ভোটে চারজন নির্বাচিত হয়েছেন। তারা হলেন মিন্টু বাড়ৈ (ব্যালট-০৫) ৩৪২ ভোট পেয়ে প্রথম, মিন্টু বৈদ্য (ব্যালট-০৬) ৩২২ ভোট পেয়ে দ্বিতীয়, বাদল রায় (ব্যালট-০৪) ২৫৩ ভোট পেয়ে তৃতীয়, আনন্দ বিশ্বাস (ব্যালট-০১) ২৪১ ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছে। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য  লিপিকা সরকার  (ব্যালট ২) ৪৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
প্রিজাইডিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল হক  ভোট গগণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় বিজয়ী এবং পরাজিত প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের প্রাপ্ত ভোট সংখ্যা প্রকাশ করেন।সকাল ১০টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ৩ টি ক্লাস রুমে বুথ তৈরি করা হয়। নিরাপত্তার জন্য রাজৈর থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়।
আমগ্রাম উচ্চ বিদ্যালয়সহ আশপাশ এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন

প্রকাশিত : ০৭:১৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩