০৩:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

জি-নাইন জাতের কলার উৎপাদন, সঙ্গে সাথি ফসল চাষে সাফল্য

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ছিলামী গ্রামের বাসিন্দা চাষি মো. নিজাম উদ্দিন বাড়ির পাশে ৩০ শতক জমি আবাদ করেন। কি ধরণের ফসল চাষ করে লাভবান হওয়া যাবে, এ নিয়ে ভাবছিলেন তিনি।

তাকে সহযোগিতায় এগিয়ে আসেন উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার মো. শামিমুল হক শামীম। তিনি নিজাম উদ্দিনকে পরামর্শ দিয়ে উন্নতজাতের জি-নাইন, অগ্নিশ্বর, সবরি কলার চারা সংগ্রহ করে দেন। সাথে সাথি ফসল হিসেবে পেঁপে ও বেগুনের চারা রোপণের কথা বলেন।

নিজাম উদ্দিন প্রথমে কলার চারা রোপণ করেন। পরে রোপণ করেন বেগুন ও পেঁপে চারা। রোপণের প্রায় চার মাসের মাথায় গাছে গাছে কলার ছড়ি এসেছে। শতাধিকের মধ্যে জি-নাইন জাতের কলা গাছ রয়েছে প্রায় ৬৫টি। বাকীগুলো অগ্নিশ্বর ও সবরি কলার গাছ। সাথে শতাধিক পেঁপে ও বেগুনে গাছ থেকেও ফসল উৎপাদন হচ্ছে।

নিরাপদ রাখতে ছড়িগুলোতে পরানো হয়েছে ফ্রুটব্যাগ। এতে করে কলাগুলো সতেজ থাকবে। পোকা আক্রমণ করতে পারবে না। ক্রেতা আকর্ষণ করবে। বিক্রিতে অধিক মূল্য পাওয়া যাবে। চাষাবাদে ওই চাষির প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। বিক্রি থেকে ২ লাখ  টাকা আসবে বলে আশা করা হচ্ছে। কিছু দিন পরই কলা বিক্রি করা যাবে।

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল আওয়াল বলেন, জি-নাইন কলা বাহুবলে প্রথম চাষে সফলতা এসেছে। এতে স্থানীয় চাষিরা এ জাতের কলা চাষে আগ্রহী হয়েছেন। আমরা চাষিদের পাশে থেকে সার্বিকভাবে পরামর্শ প্রদান করছি।

তিনি বলেন, বাজারে কলা কিনতে গিয়ে কলার গায়ে দাগ দেখলে সাধারণত ক্রেতারা কিনতে চান না। এই দাগ বিটল পোকার আক্রমণের দাগ। কলা যখন কচি অবস্থায় থাকে, তখন এই পোকা ত্বক কুরে কুরে খায়। কলা পরিপক্ক হওয়ার পর সেটি কালো দাগ ধারণ করে। এটির স্বাস্থ্যগত কোনো ঝুঁকি নেই। কিন্তু দেখতে খারাপ হওয়ায় চাষিরা দাম কম পান। এই পরিস্থিতি থেকে কলাকে রক্ষায় ব্যাগিং করা যেতে পারে। মূলত কলা মোচায় থাকা অবস্থায় এই ব্যাগ পরাতে হয়। এতে বাড়তি কোনো কীটনাশক-ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় না। ব্যাগিং করা কলা একেবারেই চকচকে হয়। এই কলার বাজারমূল্য ভালো পাওয়া যায়।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

জি-নাইন জাতের কলার উৎপাদন, সঙ্গে সাথি ফসল চাষে সাফল্য

প্রকাশিত : ০৯:৫৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩