উপজেলার বুড়িচং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন সাহেবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি মোঃ শামীম হোসেন,ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর আফিদ আরমান, মোহাম্মদ মামুন মিয়া মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলহাজ্ব ইন্জি জয়নাল আবেদীন বলেন গত বৎসরের ন্যায় এবারও ১১ জানুয়ারি ২০২৩ বুধবার যদুপুর গ্রামে কম্বল বিতরণ করেছি এবং ২১ জানুয়ারি শনিবার আরাগ আনন্দপুর এবং ২২ জানুয়ারী বুড়িচং গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। এভাবে বুড়িচং সদর ইউনিয়নের সাতটি গ্রামে (বুড়িচং, যদুপুর, আরাগ আনন্দপুর, জরুইন, জগতপুর ও পূর্ণমতি) মোট পনের শত কম্বল ও চাদর বিতরণ করা হবে।তিনি আরোও বলেন আমার পিতার নামে প্রতিষ্ঠিত হাজী ফজর আলী শিক্ষা বৃত্তি প্রকল্পের মাধ্যমে ২০১৬ সাল হতে বুড়িচং সদর ইউনিয়নের সকল বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করে যাচ্ছি।তাছাড়া বাল্যবিবাহ ,ইভটিজিং দূরীকরণ,সামাজিক শালিসি বৈঠক সৎ দক্ষতার সাথে সমাধান করে আসছি। আমি আমৃত্যু এ জনপদের কল্যাণকর কাজে সর্বদা নিজকে নিয়োজিত রাখবো।
০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
বুড়িচংয়ে চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
-
মোঃ শামীম হোসেন , বুড়িচং - প্রকাশিত : ০৮:৫৯:০৯ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
- 177
ট্যাগ :
জনপ্রিয়




















