০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

পাবনায় নিপাহ ভাইরাসে মৃত শিশুর বাড়িতে আইইডিসিআরের প্রতিনিধিদল

পাবনার ঈশ্বরদীতে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে সোয়াদ হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় নিহতের বাড়িতে পর্যবেক্ষণ করেছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর ১২ সদস্যের একটি প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী তথ্য উপাত্ত সংগ্রহ করেন প্রতিনিধি দলের সদস্যরা। এর আগে সোমবার (২৩ জানুয়ারি)  রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আইইডিসিআর এর সাইন্টিফিক অফিসার ডাঃ কাইয়ূম হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদল নিহতের বাড়িতে পৌঁছায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার (২৩ জানুয়ারি) ভোরে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এরপর সংবাদ মাধ্যমে সংবাদটি দেখে রাতেই আইইডিসিয়ারের প্রতিনিধিদল ঈশ্বরদীতে নিহতের বাড়িতে আসেন। এসময় তারা নিহত সোয়াদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। এলাকায় জনসচেতনতামূলক অনুষ্ঠান করেন। মঙ্গলবার দিনব্যাপী বাড়ির ১৫-১৭ জন সদস্যের স্যাম্পল সংগ্রহ করে জেলা শহরে ফিরে যান। বুধবার আবারও তারা তথ্য উপাত্ত সংগ্রহ করবেন।
এসময় গণমাধ্যমকর্মীরা বক্তব্য নিতে চাইলে প্রতিনিধিদল তাদের পর্যবেক্ষণের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি। ঢাকায় ফিরে অফিসিয়ালীভাবে পর্যবেক্ষেনের বিষয়ে জানাবেন বলে গণমাধ্যমকর্মীদের জানান।
প্রতিনিধিদলের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ডা. রাশেদ, ডা. মিলি, ডা. সাবরিনা, ডা. রাজাসহ ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসমা খান।
ঈশ্বরদী উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা.আসমা খাতুন বলেন, আইইডিসিআরের প্রতিনিধিদল ঈশ্বরদীতে এসে জনসচেতনতামূলক অনুষ্ঠান করেছে। কাচা রস, কাচা ফল জাতীয় কোন জিনিস ধোয়া ছাড়া না খাওয়ার পরামর্শ দেন। নিপাহ ভাইরাস মূলত ভাদুরের লালা থেকে আক্রান্ত হয়ে থাকে। এজন্য এসব জিনিস ধোয়া ছাড়া খাওয়া যাবে না।
পাবনার সিভিল সার্জন ডা.মনিসর চৌধুরী জানান, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে নিহত শিশুর বাড়িতে গতকাল রাতে ঢাকা থেকে আইইডিসিআরের প্রতিনিধিদল পাবনায় আসেন।  তারা মূলত ইনভেষ্টিগেশনের জন্য আসছিলেন। বাড়ির সকল সদস্যদের স্যাম্পল সংগ্রহ করেছে। এর বেশি আমাদের কিছুই জানায়নি। ঢাকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে আমাদের জানানোর কথা রয়েছে।
উল্লেখ্য, নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার সোয়াদ হোসেন (৭) নামে ওই শিশুর মৃত্যু হয়। নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে পাবনা জেলায় এটিই প্রথম মৃত্যু। রোববার ( ২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিশু সোয়াদ পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিঘা গ্রামের মো. সানোয়ার হোসেনের ছেলে। সে দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
সোয়াদের বাবা মো. সানোয়ার হোসেন জানান, প্রায় ২০ দিন আগে সোয়াদসহ পরিবারের সবাই মিলে খেজুরের রস খায়। গত ১৫ জানুয়ারি বিকেলে স্থানীয় স্কুলমাঠে খেলা অবস্থায় সোয়াদ অসুস্থবোধ করে। ওই দিন রাতে সোয়াদের জ্বর আসে এবং নাপা ট্যাবলেট খাওয়ানোর পর জ্বর কমে যায়। এর তিন দিন পর সেলিমপুর বাজারের শাহজাহান চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে অবস্থা খারাপ হলে ২০ জানুয়ারি ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ভর্তি করার পর চিকিৎসক দেখে কিছু টেস্ট দিলে সেগুলো হাসপাতাল থেকে ঢাকায় পাঠানো হয়। গতকাল রোববার রিপোর্টে নিপাহ ভাইরাস ধরা পড়ে। রাত সাড়ে ৩টার দিকে সোয়াদ মারা যায়।
ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

পাবনায় নিপাহ ভাইরাসে মৃত শিশুর বাড়িতে আইইডিসিআরের প্রতিনিধিদল

প্রকাশিত : ০৭:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩