০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

কক্সবাজারে মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন

সাড়ে চার লাখ ইয়াবা ট্যাবলেট এবং ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা (কিয়াট) উদ্ধারের মামলায় মিয়ানমারের তিন নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন।

একই আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিয়ানমারের আরাকান জেলার আইকাফ থানার অনডাং এলাকার মৌং সা দুর ছেলে এ খং সা, স্যাং টোয়েং-এর ছেলে মৌং চোং অং এবং পেলিসং এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. ইসহাক। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ ও এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন। আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স (রাষ্ট্রনিযুক্ত আইনজীবী) হিসেবে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম-৪ মামলাটি পরিচালনা করেন।রায়ে দণ্ডিতদের কাছ থেকে জব্দকৃত ৯ লাখ ৫১ হাজার মিয়ানমারের মুদ্রা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত এবং দণ্ডিতদের সাজার মেয়াদ শেষ হলে আইনানুগ ব্যবস্থায় তাদেরকে মিয়ানমারে পুশব্যাক করার জন্য কক্সবাজারের জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

কক্সবাজারে মিয়ানমারের ৩ নাগরিকের যাবজ্জীবন

প্রকাশিত : ০৭:৩৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জানুয়ারী ২০২৩