০২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

“যুক্তির পথে পঞ্চদশে সিইউএসডি” এই মূলমন্ত্র ধারণ করে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেট আজ তাদের ১৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনটি সেগমেন্টে রম্য বিতর্ক, ছাত্র-শিক্ষক বিতর্ক এবং সাবেক-বর্তমান বিতর্ক অনুষ্ঠিত হয়। বুধবার(২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। প্রথম পর্বে সিইউএডি ইন্ট্রালীগ ২০২৩ এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। সিইউএসডি ইন্ট্রালীগ বিতর্ক প্রতিমাসে অনুষ্ঠিত হয় সংগঠনের নবীন এবং প্রবীণ বিতার্কিকদের মধ্যে একটি যোগসাজশ তৈরীর প্রচেষ্টা হিসেবে। এরপর ২য় ভাগে ছিলো আজকের আয়োজনের অন্যতম আকর্ষণ ছাত্র-শিক্ষক রম্য বিতর্ক। ছাত্র-শিক্ষক রম্য বিতর্কে শিক্ষকদের পক্ষ থেকে বিতর্ক করেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হানিফ সিদ্দিকী স্যার, মার্কেটিং বিভাগের প্রফেসর ফুয়াদ হাসান স্যার এবং শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের এসিস্ট্যান্ট প্রফেসর হাসান তৌফিক ইমাম স্যার। ছাত্রদের মধ্য থেকে বিতর্ক করেন শিক্ষা ও গবেষাণা ইনিস্টিউটের নাফিসা সাদাফ, দর্শন বিভাগের বাপ্পারাজ হাওলাদার এবল রাজনীতি বিজ্ঞান বিভাগের জাহিদ হাসান। বিতর্কটি পরিচালনা করেন সিইউএসডির মডারেটর প্রফেসর ড. তুনাজ্জিনা সুলতানা ম্যাডাম। রম্য বিতর্কের পর উপস্থিত শিক্ষকমন্ডলী, সিইউএসডির বর্তমান এবং প্রাক্তন সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে কেক কেটে চতুর্দশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দিনের সর্বশেষ আয়োজনে সাবেক বনাম বর্তমান সদস্যদের নিয়ে একটি রম্য বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিলো “এই সংসদ প্রেমকে চিরঞ্জীব করার স্বার্থে বিবাহ থেকে মুখ ফিরিয়ে নিবে।” সাবেকদের মধ্য থেকে বিতর্ক করেন সাবেক সভাপতি পিয়াস আহমেদ, সাবেক সভাপতি নাজমুল হাসান তুষার এবল সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন সৈকত আর বর্তমান সদস্যদের মধ্যে ছিলেন বর্তমান সভাপতি ফারহানা যুঁথী, সহ-সভাপতি মশিউর রহমান নাঈম এবং সাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান আপন। এরই মধ্য দিয়ে উৎসবমুখর উদযাপনের মাধ্যমে সিইউএসডি চতুর্দশ বর্ষ পেরিয়ে পঞ্চদশ বর্ষে পদার্পণ করে।

ট্যাগ :
জনপ্রিয়

মৌসুম শুরুর পর একদিনে সেন্টমার্টিনে গেলেন সর্বোচ্চ ১৭৫৪ পর্যটক

চিটাগং ইউনিভার্সিটি স্কুল অব ডিবেটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত : ০৯:২৪:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩