বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি, গাজীপুর এর আয়োজনে বিজয় দিবস ২০২২ উপলক্ষে “মোহনা” স্মরণিকার মোড়ক উম্মোচন ও সমিতির নব-নির্বাচিত নির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান শুক্রবার বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর এর কাজী বদরুদ্দোজা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ড. মো. মোজাম্মেল হক খান। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বি.এস.এম.এম.ইউ, ঢাকা এর কার্ডিওলজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. কে. এম. এইচ. এস সিরাজুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.বি.আর, ঢাকা এর কর কমিশনার (অব.) জনাব রুস্তম আলী মোল্লা, গাজীপুর জেলা সমাজ সেবা কার্যালয় এর উপ-পরিচালক এস. এম. আনোয়ারুল করিম, গাজীপুর এর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ হাসিনা আক্তার।
স্বাগত বক্তব্য রাখেন বৃহত্তর ফরিদপুর কল্যাণ সমিতি, গাজীপুর এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম এবং ধন্যবাদ জ্ঞাপন করেন সভাপতি এম এ মজিদ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বারি’র মহাপরিচালক মহোদয়ের দপ্তরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও সমিতির সদস্য ড. মোহাম্মদ কামরুল ইসলাম মতিন এবং সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম (অপু)।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বারি’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুজিৎ কুমার বিশ্বাস, সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মাহাতাব উদ্দিন, হুমায়ুন কবির, আলহাজ্ব হাফেজ মো. শাহজাহান, মো. আদম আলী প্রমুখ।




















