কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোসাইপুর কেজিকে ইসলামিয়া দাখিল মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ২৯ শে জানুয়ারি রবিবার সকাল ১০ টার সময় সাংবাদিকদের কাছে মাদ্রাসার একজন অভিভাবক কবির হোসেন ঠিকাদার অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির সুপারিনটেনডেন্ট মাওলানা শফিকুর রহমান প্রতিষ্ঠানের কোন অভিভাবককে অবহিত না করে নিজের মর্জি মাফিক ব্যবস্থাপনা কমিটি করেছেন, যাহা সম্পূর্ণ বিধি বহির্ভূত। উক্ত বিষয়ে তিনি শফিকুর রহমানকে প্রশ্ন করলে দুই জনের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শফিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি কমিটি গঠন করেছি নিয়ম মাফিক ভাবে। ২৮শে জানুয়ারি শনিবার ঠিকাদার কবির হোসেন ইচ্ছাকৃতভাবে আমার গায়ে আঘাত করে। এই বিষয়ে আমি বুড়িচং থানা একটি অভিযোগ দায়ের করেছি। কমিটি গঠনের বিষয়ে বুড়িচং থানার মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মান্নান বলেন, এই সংক্রান্ত বিষয়ে তিনি কোন কিছুই জানেন না। মামলার বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান বলেন, থানায় অভিযোগ দায়ের করা হয়েছে,তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
০১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
গোসাইপুর মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
-
বুড়িচং সংবাদদাতা - প্রকাশিত : ০৮:৫০:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
- 129
ট্যাগ :
জনপ্রিয়




















